গোপনীয়তা নীতি (Privacy Policy)
শিক্ষা এআই (Shikkha AI) শিক্ষার্থীদের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে কীভাবে আমরা আপনার ডেটা সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখি।
১. সংগৃহীত তথ্যাবলি
আমরা শুধুমাত্র শিক্ষামূলক সেবাদানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি: শিক্ষার্থীর নাম, ইমেইল, শ্রেণি, কারিকুলাম ভার্সন এবং কুইজ বা অধ্যয়নের অগ্রগতি সম্পর্কিত পরিসংখ্যান। আমরা অপ্রয়োজনীয় সংবেদনশীল তথ্য চাই না।
২. শিশুদের তথ্য ও অভিভাবক সম্মতি
অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের জন্য অভিভাবকের অনুমতি ও একাউন্ট সংযুক্তিকরণের সুবিধা রয়েছে। অভিভাবক শুধুমাত্র অগ্রগতি মেট্রিক্স দেখতে পারেন; শিক্ষার্থীদের ব্যক্তিগত অধ্যয়ন চ্যাট গোপন থাকে।
৩. তথ্য মুছে ফেলার অধিকার
যেকোনো শিক্ষার্থী বা অভিভাবক অ্যাকাউন্ট বা ডেটা সম্পূর্ণ মুছে ফেলার অনুরোধ পাঠাতে পারেন (support@shikkha.ai)। অনুরোধের ৭ দিনের মধ্যে সমস্ত ব্যক্তিগত তথ্য ডাটাবেজ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।